একাদশে ভর্তির আগের আবেদনের পেমেন্ট পরিশোধের সময় শেষ হচ্ছে আজ

১১ জুন ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করলেও যারা পেমেন্ট করেননি তাদের, আজ মঙ্গলবারের (১১ জুন) মধ্যে পরিশোষ করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে আবেদন করেছেন, কিন্তু পেমেন্ট সম্পন্ন করেননি, তাঁদেরকে অতি সত্ত্বর পেমেন্ট সম্পন্ন করার নির্দেশনা দেয়া হচ্ছে। পেমেন্ট সম্পন্ন করার সময়সীমা: ১১ জুন, রাত ১১টা ৫৯মিনিট। এ সময়ের পরও পেমেন্ট সম্পন্ন না করা হলে, আপনার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। 

পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা বোঝার জন্য এ লিঙ্কের বর্ণনা দেখা যেতে পারে। আবেদন করেছেন কিন্তু এখনও পেমেন্ট সম্পন্ন করেননি, এরূপ আবেদনকারীদের তালিকা দেখার জন্য এ লিঙ্ক থেকে আপনার বোর্ডের লিঙ্কটি দেখুন। এ তালিকা কিছু সময় পর পর হালনাগাদ করা হবে বিধায়, আপনি এই মুহুর্তে পেমেন্ট করে ফেললেও তালিকাটিতে কিছু সময় পরে তা রেকর্ড করা হতে পারে; তালিকার ওপরের অংশে হালনাগাদ করার সময়কাল লক্ষ্য করুন।

আরো পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

এ দিকে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানানো হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ মে শুরু হওয়া এ আবেদনের শেষ সময় ছিল আজ মঙ্গলবার পর্যন্ত। এখন তা দুই দিন বাড়ল।

গত মাসে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950