আগামী বছরের এইচএসসি পরীক্ষা কবে— জানাল ঢাকা বোর্ড

০৫ মার্চ ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এজন্য নির্বাচনী পরীক্ষা যথা সময়ে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, করোনাভাইরাসের পূর্বে এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হত। করোনার কারণে শিক্ষা সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। তবে আমরা আবার আগের সূচিতে ফিরে যেতে চাই। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি আগামী বছর এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারব।

এদিকে একাধিক শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছিলেন। এপ্রিলের শুরুতে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করায় পূর্ণ সিলেবাসে পরীক্ষা আয়োজন করা কঠিন। এজন্য আগামী বছরের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী বছরের এইচএসসি পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার আরও বলেন, আমাদের পরিকল্পনা ছিল পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়ার। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা কঠিন হওয়ায় সংক্ষিপ্ত অর্থাৎ ২০২৩ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9