৩৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

কুমিল্লা শিক্ষাবোর্ড ও কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় বিপাকে পড়েছেন ফেনী সরকারি কলেজের ৩৩ শিক্ষার্থী। এ কারণে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে এই ৩৩ জন শিক্ষার্থী ফেনী সরকারি কলেজে মানবিক ও ব্যবসায় শাখায় ভর্তি হন। পরবর্তীতে তারা বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেন। কলেজ কর্তৃপক্ষও তাদের আবেদন আমলে নিয়ে বিজ্ঞান বিভাগে অধ্যয়নের সুযোগ করে দেয়।

এমনকি একাদশ শ্রেণির সাময়িক, বার্ষিক ও দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায়ও তারা বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন। পরবর্তীতে কলেজ থেকেও যথাসময়ে ৩৩ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে বিভাগ ও বিষয় কোড সংশোধনের অনুরোধ জানিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর চিঠি পাঠানো হয়।

তার আগে সংশোধনের জন্য নির্ধারিত টাকাও ব্যাংকে জমা দেওয়া হয়। অথচ দীর্ঘদিনেও এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি। আগামী জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে দ্রুত সিদ্ধান্ত না পেলে ৩৩ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়তে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন রক্ষায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

জানতে চাইলে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন জেলা শিক্ষাকর্মকর্তা মো. শফি উল্ল্যাহ।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নিজামুল করিম বলেন, বিভাগ পরিবর্তনের আবেদনের বিষয়ে অবগত হয়েছি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগ পরিবর্তন সংক্রান্ত নীতিমালার ৫ দশমিক ১১ দফা অনুযায়ী কোন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে ভর্তি হয়ে পরবর্তী বিজ্ঞান বিভাগে আসতে পারবে না। এছাড়া পরিবর্তনের প্রক্রিয়াটি প্রথম বর্ষে করার কথা থাকলেও এই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ঠিক আগে এসে এমনটি করছেন। এখন মন্ত্রণালয় থেকে বিভাগ পরিবর্তন সংক্রান্ত দফা শিথিল করলেই আমাদের সিদ্ধান্ত দেওয়ার সুযোগ রয়েছে, অন্যথায় কোন সুযোগ নেই।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9