নটর ডেম কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ বলতেই পারি: ঢাবি ভিসি

২৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

নটর ডেম কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেছেন, নটর ডেম কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ আমরা বলতেই পারি। কারণ, এই কলেজে যাঁরা লেখাপড়া করেছেন, তাঁদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না, যিনি কোনো না কোনোভাবে দেশ-রাষ্ট্রে কিংবা চারপাশের মানুষগুলোকে আলোকিত করার জন্য অবদান রাখেননি।’

কলেজটির ৭৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ শুক্রবার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, কলেজে প্রবেশ করলেই মনে হয় একটি সুশৃঙ্খল ও পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় এসেছি। শিক্ষার্থীদের প্রস্তুতের পাশাপাশি কলেজ নিজেও ক্রমাগতভাবে প্রস্তুত হয়েছে। ৭৫তম বছরে দাঁড়িয়ে বোঝা যায়, কলেজের প্রভাব সমাজে, দেশে ও রাষ্ট্রে কত বেশি!

তিনি বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খুব ভালোভাবে শুরু করেও রাজনীতি, পরিচালনা পর্ষদের কিংবা বাইরের প্রভাবে তাদের অস্তিত্ব সমানভাবে টিকিয়ে রাখতে পারেনি। কিন্তু নটর ডেম কলেজ অব্যাহতভাবে এর প্রাতিষ্ঠানিক সুনাম টিকিয়ে রাখতে পেরেছে।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক ব্রডকাস্ট জার্নালিস্ট আনিস মাহমুদ, কলেজের সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী স্মৃতিচারণামূলক বক্তব্য দেন। 

নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব উদ্‌যাপন চলছে। আজ শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় দিনের উদ্‌যাপন শুরু করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে এই উৎসবের উদ্বোধন করা হয়। আগামীকাল শনিবার তিন দিনব্যাপী উৎসব উদ্‌যাপন শেষ হবে।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9