স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন শিক্ষিকা

২৪ জানুয়ারি ২০২৪, ০৩:১৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামের এক সহকার শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা। সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা সাফিনাজ বেগমের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা সাফিনাজ রোকসানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ওজন কমাতে রাতে ভাত খাওয়া কি বাদ দেওয়া উচিত? জানুন বিশেষজ্ঞদ…
  • ৩০ জুলাই ২০২৬
জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী
  • ৩০ জুলাই ২০২৬
দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা জেন-জি নেতা দীপকের…
  • ৩০ জুলাই ২০২৬
সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জাতীয় কাউন্সিল ৭ আগ…
  • ৩০ জুলাই ২০২৬
৫৮৭ পদে জনবল নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
  • ৩০ জুলাই ২০২৬
পে স্কেলের কাজ চলছে, গেজেট নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
  • ৩০ জুলাই ২০২৬