আবারও ঢাকা কলেজের বাস ভাঙল আইডিয়াল শিক্ষার্থীরা

২৭ আগস্ট ২০২৩, ০৪:২৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
কলেজের বাস ভাঙচুর

কলেজের বাস ভাঙচুর © সংগৃহীত

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এছাড়া ঢাকা কলেজের একটি বাসও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

হাত ভেঙে যাওয়া শিক্ষার্থীর নাম জিহাদ। তিনি ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

এ ঘটনার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে ঢাকা কলেজের বাসে হামলার ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের আঘাতের পাশাপাশি কয়েকজনের প্রবেশপত্র কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা৷

কলেজ প্রশাসন জানিয়েছে, ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত পুষ্পক বাসের (ঢাকা মেট্রো-স ১১০৫৫৪) লুকিং গ্লাস এবং জানালা ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং চালকের বর্ণনা অনুযায়ী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই ঘটনা ঘটিয়েছে। 

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এরকম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এর আগেও চলতি বছরের ২ মার্চ দুপুর একটার দিকে উত্তরায় শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে ঢাকা কলেজের বিজয় ৭১ নামের একটি বাস সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হাতে ভাঙচুরের শিকার হয়। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ঢাকা কলেজের বাস ভাঙ্গা হলো। শিক্ষার্থীরা যদি প্রতিষ্ঠানের গাড়িতেও নিরাপদ না থাকে তবে কোথায় যাবো আমরা।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬