একাদশে ভর্তিতে এবারও হবে না পরীক্ষা

২৯ নভেম্বর ২০২২, ১২:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © টিডিসি ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সদ্যই প্রকাশ হয়েছে। এখন শিক্ষার্থীদের ভাবনা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া। বরাবরের মতো এবারও একাদশে ভর্তি হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার (২৮ নভেম্বর) এ কথা জানান। তিনি বলেন, ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, অনলাইনে হবে ভর্তির কাজ।

শিক্ষামন্ত্রী বলেন, একাদশে ভর্তি যে পদ্ধতিতে হয়, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না।

ভর্তিতে আসন সংকট হওয়ার কোনো কারণ নেই এবং যত শিক্ষার্থী পাস করে তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে বলেও জানিয়েছেন দীপু মনি।

প্রসঙ্গত, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাশের পাসের হার ৮৭ দশমিক ৪৪। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, যশোর বোর্ডে ৯৫.৩, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮, বরিশাল বোর্ডে ৮৯.৬১, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪, সিলেট বোর্ডে ৭৮.৮২, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ ও ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ।

ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950