কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আরাফাত

০৯ নভেম্বর ২০২২, ১১:৩১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
জয়পুরহাট জেলা কারাগার

জয়পুরহাট জেলা কারাগার © সংগৃহীত

জয়পুরহাট জেলা কারাগারে বসে এক কলেজশিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষার্থীর নাম আরাফাত রহমান। তিনি পাঁচবিবি উপজেলার বাসিন্দা। মহীপুর হাজি মহসীন সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী তিনি। আদালতের নির্দেশ পাওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ।

ডেপুটি জেলার হানিফ আহমেদ বলেন, আদালতের নির্দেশে এক শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। ওই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন। চলতি বছরের জুলাই মাসের ২৭ তারিখ থেকে তিনি কারাগারে রয়েছেন। কারাগারে বসে যাতে পড়াশুনা করতে পারে সেই জন্য কয়েকদিন আগে তাকে পাঠ্য বই দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা) শাইখা সুলতানা জানান, জয়পুরহাট জেলায় এবার ৮ হাজার ৯০০ এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে এক পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন।

শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950