এইচএসসি পরীক্ষা

অতিরিক্ত অর্থ না পেয়ে পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখেন অধ্যক্ষ

০৫ নভেম্বর ২০২২, ০৪:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
সুলতান আহমেদ ভূঁইয়া

সুলতান আহমেদ ভূঁইয়া © সংগৃহীত

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচংয়ে। বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

ওই অধ্যক্ষ ১ হাজার টাকা দাবি করেন অতিরিক্ত ক্লাসের জন্য। আর এ কারণে প্রবেশপত্র আটকে দেন পরীক্ষার্থীদের। শিক্ষার্থীরা এই বিষয়টি মানতে না পেরে অভিযোগ করেছেন। 

আরও পড়ুন: ইবিতে ‘কাট মার্ক’ ৮০, দ্বিতীয় মেধাতালিকা ১৫ নভেম্বর

শিক্ষার্থীদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ দেন এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি পদ্মাসন সিংহ। 
কিন্তু অধ্যক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ পেয়েও পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেননি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর। এইচএসসি পরীক্ষায় বানিয়াচং উপজেলার সুফিয়া মতিন মহিলা কলেজ থেকে অংশগ্রহণ করবেন ৩৩৩ শিক্ষার্থী। 

এব্যাপারে সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভূঁইয়া জানান, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, যা জানার ইউএনওর কাছ থেকে জানেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি পদ্মাসন সিংহ জানান, এই বিষয়টি পরীক্ষার্থীরা আমাকে জানিয়েছে। আমি অধ্যক্ষকে কোনো টাকা ছাড়াই প্রবেশপত্র দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

কোরবানির মাংস গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু
  • ২৯ মে ২০২৬
হামে আরও ৫ শিশুর প্রাণহানি
  • ২৯ মে ২০২৬
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
  • ২৯ মে ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলীতে বাস–লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
  • ২৯ মে ২০২৬
‘ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল, সমালোচনার মুখে চিড়িয়াখানা কর্ত…
  • ২৮ মে ২০২৬
ফেনীর সেই শিক্ষিকাকে ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ক্রীড়া প্রত…
  • ২৮ মে ২০২৬