বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

০৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ PM
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন © সংগৃহীত

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশের সব বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের প্রস্তাবিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন। মানববন্ধনে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

বক্তারা বলেন, মানিক পশারীর মৃত্যুর পর তার জানাজা ও দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এমনকি দাফনের জন্য খনন করা কবর ভরাট করে দেওয়ার অভিযোগও উঠেছে। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ের সময় এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের প্রতিও অবমাননা।

বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক পরিচয় বা মতপার্থক্যের কারণে কোনো মুক্তিযোদ্ধা কিংবা তাঁর পরিবারের সদস্য যেন হামলা, হয়রানি ও হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার মতো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গত ২৯ অক্টোবর দেশের সব জেলা ইউনিটের আহ্বায়কদের প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালনের নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে বক্তারা পিরোজপুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবজ্ঞা করার সুযোগ নেই। এসব মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, থাকব…
  • ০৩ নভেম্বর ২০২৬
শিক্ষক-শ্রেণিকক্ষ ছাড়াই চলছে কলেজ শাখা, এইচএসসিতে পাসের হার…
  • ০৩ নভেম্বর ২০২৬
সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ০৩ নভেম্বর ২০২৬
গণভোটকে ‘উপহাস’, জাতীয় সংসদের সংবিধান  সংশোধন কমিটির সভা বর…
  • ০৩ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছে এনসিপি
  • ০৩ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে ৩০০ হোটেল-রিসোর্ট, একটিরও নেই ফায়ার সার্ভিসের…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950