লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুইটি লরি সামনাসামনি যাওয়ার পর ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা বাস উল্টে সড়কে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে লোকাল বাসের ধাক্কায় তাঁরা দুর্ঘটনার শিকার হন।

বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করি। এঘটনায় জড়িত লরি দুইটি এবং বাসটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চবির সাবেক শিক্ষার্থী …
  • ০৩ নভেম্বর ২০২৬
জার্মানিতে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, মাসিক বৃত্তির সঙ…
  • ০৩ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ প্রভাব, দুই বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ০৩ নভেম্বর ২০২৬
দ্রুত বদলি-পে স্কেল-জাতীয়করণ ও চাকরির বয়স ৬৫ বছরসহ যেসব দাব…
  • ০৩ নভেম্বর ২০২৬
গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের দীর্ঘমেয়াদী কল্যাণের কথা মাথায়…
  • ০৩ নভেম্বর ২০২৬
ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা লাগবে
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950