ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ প্রভাব, দুই বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ PM
ঘূর্ণিঝড় ‘মুরাসু’

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ © সংগৃহীত

দেশের দুই বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে ওই উপকূলীয় এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সুইজারল্যান্ডে বিনা খরচে গবেষণার সুযোগ, বৃত্তিসহ দেবে বিমান…
  • ০৩ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনগামী পর্যটকদের খরচ বৃৃদ্ধির সঙ্গে পদে পদে থাকছে…
  • ০৩ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষক পদে পদোন্নতি, সহকারী শিক্ষকদের তালিকা চেয়ে সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  • ০৩ নভেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের ‘ফ্যাসিস্টদের’ তালিকা চাইলেন…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে …
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950