গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত

০৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ AM
দুমড়ে মুচড়ে যাওয়া পরিবহন

দুমড়ে মুচড়ে যাওয়া পরিবহন © টিডিসি ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চার যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় ঘোরানোর সময় প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসে ধাক্কা লাগে। পরে দোলা পরিবহনের বাসটি গিয়ে ধাক্কা দেয় আরেকটি লোকাল বাসকে। এ সময় পাশে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক…
  • ০৩ নভেম্বর ২০২৬
যৌন হয়রানি ও এআই দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ সহপাঠীর বিরুদ…
  • ০৩ নভেম্বর ২০২৬
আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্…
  • ০৩ নভেম্বর ২০২৬
রাজধানীসহ বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, হামি…
  • ০৩ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, মিলবে বৃত্…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফোনের মেমোরি দ্রুত শেষ হচ্ছে, ৭ উপায়ে সমাধান!
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950