সীমান্তে ১৫৪ বোতল মদ জব্দ করেছে বিজিবি

০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ PM
৩৯ বিজিবি

৩৯ বিজিবি © টিডিসি সম্পাদিত

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটক মদের সিজার মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) শ্রীবরদী উপজেলার বৈষ্টমপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

আরও দেখুন: ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ

৩৯ বিজিবি জানায়, চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি টহল দল বৈষ্টমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বাহিনীটি। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোরতা অব্যাহত থাকবে।

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ক…
  • ০৮ অক্টোবর ২০২৬
১১ তারিখেও হচ্ছে না ১৪ হাজার প্রাথমিক শিক্ষকদের পদায়ন, নতুন…
  • ০৮ অক্টোবর ২০২৬
স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬