সহায়তা তুলে দিচ্ছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ © টিডিসি
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ভিটেমাটি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল ও নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থসহায়তা তুলে দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দুর্যোগ ও সংকটের প্রতিটি মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসন ও চিকিৎসায় এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরওে পড়ুন: প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।