১২ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল হাফেজ তাহমিদুল ইসলাম

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ PM
তাহমিদুল ইসলাম

তাহমিদুল ইসলাম © টিডিসি ফটো

কঠোর অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে মাত্র ১২ মাস ৫ দিনে পুরো পবিত্র কোরআন মুখস্থ (হিফজ) সম্পন্ন করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের তাহমিদুল ইসলাম (৯)।  মিরসরাইয়ের মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের হেফজ বিভাগের শিক্ষার্থী তাহমিদুল ইসলাম। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর (কালিতল) গ্রামের গুরা মিয়া বাড়ি’র আজিজুল হকের পুত্র।

মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম জানান, ‘মাত্র ৯ বছর ৭ মাস ১৮ দিন বয়সে তাহমিদুল ইসলামের ১২ মাস ৫ দিনে পুরো কুরআন হিফজ সম্পন্ন করার এই সাফল্য আমাদের মাদরাসার জন্য অত্যন্ত গর্বের। এত ছোট বয়সে এই অর্জন শুধুই তার মেধা নয়; বরং এর পেছনে রয়েছে আমাদের সম্মানিত উস্তাদদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যা। একই সাথে তার পিতা-মাতার অপরিসীম ত্যাগ ও খাস দোয়াই এই বরকতময় পথকে সহজ করে দিয়েছে।’

তাহমিদুলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ দোয়া করা হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬