ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ PM
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপে খুলনায় প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত হয়ে রোগীরা ছুটছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে। অতিরিক্ত রোগীর চাপে নির্ধারিত ডেঙ্গু ওয়ার্ডের শয্যা পূর্ণ হয়ে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এদিকে চলতি বছরে খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের।

​বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কেবল খুলনা জেলাতেই অন্তত ৬ জন এবং বিভাগের প্রধান চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা গেছেন অন্তত ২০ জন। খুলনা জেলাতেই ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৩৪০৩ ছাড়িয়েছে। 

নগরীর টুটপাড়া, রূপসা ও পাইকগাছা উপজেলাকে ইতোমধ্যেই ‘রেড জোন’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। প্রতিদিন গড়ে শতাধিক নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডগুলোয় এখন খালি বেড পাওয়া দুষ্কর।

​অভিযোগ উঠেছে, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও স্থানীয় প্রশাসনের মশক নিধন কর্মসূচির সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। তবে খুলনা সিটি কর্পোরেশন তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লার্ভা বিনাশের অকার্যকর ওষুধ প্রশাসক নিজেই ফিরিয়ে কার্যকর ওষুধের ব্যবস্থা করছেন। 

​খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় এক বিভীষিকাময় দৃশ্য। নির্ধারিত ডেঙ্গু ওয়ার্ডের শয্যা উপচে রোগীরা আশ্রয় নিয়েছেন বারান্দা ও মেঝেতে। খুলনা জেলার বাইরের রোগী (যেমন বাগেরহাট, সাতক্ষীরা) আসার কারণে খুমেক হাসপাতালে রোগীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে।

​হাসপাতালে সেবার মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সরকারি সরবরাহের কিছু ওষুধ ও স্যালাইন পাওয়া গেলেও এনএস১ ও সিবিসি পরীক্ষার অতিরিক্ত চাপ এবং আনুষঙ্গিক ব্যয়ে চরম আর্থিক চাপে পড়ছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলো। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

​স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর ও অক্টোবর মাস খুলনার জন্য সবচেয়ে আশঙ্কাজনক সময়। এই সময়ে মশার প্রজনন রোধে সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

​ডেঙ্গু বিভীষিকা থেকে মুক্তি কেবল ঋতু পরিবর্তনের ওপর ছেড়ে দিলে চলবে না; নগরবাসীকে সচেতন হতে হবে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে, আর সিটি কর্পোরেশনসহ স্বাস্থ্য বিভাগকে চিরুনি অভিযান চালিয়ে এডিসের প্রজননক্ষেত্র ধ্বংস করতে হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ ছাড়া খুলনাবাসীর এই কষ্টের অধ্যায় শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9