প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জরিমানা

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ PM
প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জরিমানা

প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জরিমানা © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য বারবাজারের নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে অপারেশন থিয়েটারে সিজার করার সময় তাঁর মৃত্যু হয়। তবে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে জীবিত নবজাতককে উদ্ধার করতে সক্ষম হন।

প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ করেন।

ঘটনার পর সোমবার দুপুরে ইউএনও রেজওয়ানা নাহিদ নবজাতককে দেখতে তার নানাবাড়িতে যান। পরে তিনি সংশ্লিষ্ট ক্লিনিকে গিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে ইউএনও জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতকের সহায়তায় নগদ ১০ হাজার টাকা, দুধসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬