মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ PM
নাপিত্তাছড়া ঝরনা (ইনসেটে আহসান হাবীব ইমরোজ)

নাপিত্তাছড়া ঝরনা (ইনসেটে আহসান হাবীব ইমরোজ) © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনায় পাথরে পা পিছলে পড়ে আহসান হাবীব ইমরোজ (২১) নামের এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত আহসান হাবীব ইমরোজ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাবকীড় মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ফুলবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, স্থানীয়দের ফোনে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে নাপিত্তাছড়া ঝরনায় এক পর্যটক আহত হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিরসরাই থানা পুলিশের উদ্যোগে তাকে উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়া হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান সুরভি জানান, আহত পর্যটক ইমরোজ এর মাথায় আঘাত রয়েছে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে অপরাধের জাল ও সন্ত্রাসের ফাঁদ: নবীন শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবেন

তিনি কিছু মনে করতে পারছিলেন না। তার মাথায় সিটি স্ক্যান প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের বন্ধু মারুফ হাসান জানান, তারা সকালে একসঙ্গে ঘুরতে নাপিত্তাছড়া ঝরনায় আসেন। ঝরনার পাথরে পা পিছলে ইমরোজ নিচে পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬