পাবনায় মারধরের শিকার আহত দিনমজুরের মৃত্যু

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ PM
চাটমোহর থানা

চাটমোহর থানা © টিডিসি

পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনায় মারধরের শিকার আব্দুল বারেক ওরফে বাকি নামের এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত আব্দুল বারেক উপজেলার সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে। এর আগে গত ২৯ আগস্ট শনিবার সকালে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, শনিবার আব্দুল বারেকের পাঁঠা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে প্রতিবেশী একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি বাধা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ইসলাম বাঁশ দিয়ে বাকির মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। 

সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল বারেক ওরফে রবি। পরে নিহত ব্যক্তির লাশ বাড়িতে আসার পর দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

সহকারী মৌলভী পদে বিষয় নিয়ে বিভ্রান্তি, আবেদনে যা করতে হবে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি পুনরুদ্ধারে ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি ঘোষণা করলেন তার…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন ডিজি পেল কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে আন্দোলনের পর ওএসডি হওয়া ডা. শায়লা এখন মিট…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬