শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেটের দোকান বন্ধের নির্দেশ ইউএনওর

৩০ আগস্ট ২০২৬, ০১:৫৪ PM
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা © টিডিসি ফটো

রাজবাড়ীর কালুখালী উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেট বা টং দোকান রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিম। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ধূমপান ও তামাকজাত পণ্য বিক্রি বন্ধে শিগগিরই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সভায় ইউএনও এস. এম. রেজাউল করিম বলেন, ‘আমাদের সন্তান ও শিক্ষাঙ্গনের পরিবেশ সুরক্ষায় আমরা কোনো আপস করব না। উপজেলার কোনো স্কুল বা কলেজের ১০০ গজ সীমানার মধ্যে কোনো প্রকার সিগারেটের দোকান বা টং দোকান রাখা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ধূমপান ও তামাকজাত পণ্য বিক্রি বন্ধে খুব শিগগিরই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থী ও তরুণ সমাজকে ধূমপান ও মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দেন।

এ ছাড়া সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, দেশীয় মাছ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল জব্দে মোবাইল কোর্ট পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি ও জনপ্রতিনিধিরা শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে ইউএনওর উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা কালুখালীকে অপরাধ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাতটি ইউনিয়নের চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬