প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন শেষ কথাগুলো

২৭ আগস্ট ২০২৬, ০৭:৫০ PM
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে জান্নাত, খাতায় লিখে গেলেন শেষ কথাগুলো

প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে জান্নাত, খাতায় লিখে গেলেন শেষ কথাগুলো © সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাংশা পৌর এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত আফিয়ানা জান্নাত মুমু ভোলা জেলার দৌলতখালী উপজেলার আব্দুল হাইয়ের বড় মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআপরা গ্রামের জামাল চৌধুরীর ছেলে আকাশ চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল জান্নাতের। তবে পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় গত এপ্রিল মাসে কুষ্টিয়া জজকোর্টে গিয়ে আকাশকে বিয়ে করেন তিনি। এরপর স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন জান্নাত।

বিয়ের প্রায় চার মাস পর বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে একটি খাতায় পরিবারের উদ্দেশে আবেগঘন কিছু কথা লিখে গেছেন জান্নাত। সেখানে বাবা-মায়ের প্রতি নিজের ভালোবাসা, অনুতাপ ও মানসিক কষ্টের কথা তুলে ধরেছেন তিনি।

আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬