লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ

২১ আগস্ট ২০২৬, ০৮:২৬ PM
বিদ্যুৎ অফিস ঘেরাও করেন স্থানীয়রা

বিদ্যুৎ অফিস ঘেরাও করেন স্থানীয়রা © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ত্রিশাল বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হয়ে এলাকাবাসী এ বিক্ষোভ করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার পাশাপাশি ঘন ঘন যাওয়া-আসাও করে। এতে ঘরের প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এ অবস্থায় দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা বেশি ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি বিদ্যুৎনির্ভর ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিক্ষোভকারীরা দ্রুত লোডশেডিং কমিয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ত্রিশাল বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬