বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ফোন দিলেন ৯৯৯ নম্বরে

২০ আগস্ট ২০২৬, ০১:২৯ PM
ফায়ার সার্ভিস সদস্য ও আহত ব্যক্তি

ফায়ার সার্ভিস সদস্য ও আহত ব্যক্তি © টিডিসি সম্পাদিত

গাজীপুরে নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণ। পরে আহত সঙ্গীকে বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বুধবার (২০ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

৯৯৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে গাজীপুর সদর থানার কড্ডা এলাকার একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে এ ঘটনা ঘটে। ওই সময় কামরুল নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ৯৯৯-এর সহায়তা চান। কলটি পাওয়ার পর ৯৯৯ থেকে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানানো হয়। জরুরি ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া ফোনটি গ্রহণ করেন। এরপর ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার ও সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। পরে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা যায়। কামরুল ও তার সহযোগী জিহাদ (১৮) মিলে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েছিলেন। তার কাটার সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সঙ্গে তিনি অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যান।

কামরুল ৯৯৯-কে জানান, তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তবে তার আঘাত জিহাদের মতো গুরুতর নয়।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। উদ্ধারকারী দলের নেতৃত্বে ছিলেন ফায়ার সার্ভিসের লিডার বৌদ্ধদেব সরকার। তিনি উদ্ধারকাজের বিষয়টি ৯৯৯ কর্তৃপক্ষকে নিশ্চিত করেন।

বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9