জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ইন 

ভারত থেকে পুন ইন করা পাঁচজন

ভারত থেকে পুন ইন করা পাঁচজন © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় পুলিশ। পরে ওই পাঁচজন জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলার আবদুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সীমান্তে দিয়ে পুশ ইনের পর তারা বাংলাদেশে প্রবেশে করেন। পরে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামের দুই ব্যক্তির নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তারা সীমান্ত পারাপারে সহায়তা করেছেন। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: প্রধান শিক্ষক সংকট, ব্যাহত প্রাথমিকের পাঠদান

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক আছে কী জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, এ বিষয়ে তিনি এখন পর্যন্ত অবগত নয়। তিনি খোঁজ নিচ্ছেন।

ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনে নিয়েছি— গোলাম পরওয়…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬