পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি বুলবুল

১৫ আগস্ট ২০২৬, ১০:৫৫ PM
নির্মাণকাজ উদ্বোধন করছেন এমপি বুলবুল

নির্মাণকাজ উদ্বোধন করছেন এমপি বুলবুল © টিডিসি ছবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি পোলাডাঙ্গা এলাকায় বাঁধের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এই নির্মাণকাজের উদ্বোধন করেন।

পদ্মা নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ভারতীয় সীমান্তঘেঁষা এসব এলাকায় প্রথম অংশে ২.০৯০ কিলোমিটার বাঁধ রক্ষায় ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা। দেড় বছর মেয়াদী প্রকল্পের আওতায় বাঁধের নির্মাণকাজ শেষ হলে নদীর ভাঙনের কবল থেকো রক্ষা পাবে বিজিবি ক্যাম্প, আলাতুলী ইউনিয়ন কয়েক হাজার বিঘা ফসলী জমি, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকশ বসতবাড়ি।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলীমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। পদ্মা নদীর ভাঙন থেকে আলাতুলি এলাকার মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এ প্রকল্পের গুরুত্ব অপরিসীম। তাই কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না।

তিনি বলেন, নদীভাঙন রোধে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রকল্পের সুফল যাতে দ্রুত স্থানীয় মানুষ পায়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি। নূরুল ইসলাম বুলবুল এমপি পদ্মা নদীর ভাঙন স্থায়ীভাবে রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের চর ও দিয়াড় এলাকার অবহেলিত সাত ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন-সংক্রান্ত দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়ে তিনি কাজ করার আশ্বাস দেন।

আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬