পুশ-ইনের ১ বছর পর ৪ নাগরিককে ফেরত নিল ভারত

০৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ PM
পুশ-ইনের ১ বছর পর ৪ নাগরিককে ফেরত নিল ভারত

পুশ-ইনের ১ বছর পর ৪ নাগরিককে ফেরত নিল ভারত © সংগৃহীত ও সম্পাদিত

দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া শিশুসহ ৪ নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ। বুধবার (০৮ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। 

এসময় রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশে পুশ-ইনের শিকার ওই চার ভারতীয় নাগরিক। এসময় তারা দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ভারতে ফেরত চার নাগরিকের মধ্যে রয়েছে এক শিশু, কিশোর, নারী ও যুবক।

এর আগে, ২০২৫ সালের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই ৪ জনসহ মোট ৬ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গতবছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নেয় ভারত। 

আজ ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের অনিহায় আদালতের নির্দেশে এই চার ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাসায় ৭ মাসের অধিক সময় ধরে অবস্থান করছিলেন। 

পুশ-ইনের পর গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে বিজিবিকে সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা তিন মাস কারাবরণ করে।

সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. জামিরুল ইসলাম বলেন, ভারতীয় হাইকমিশনের সরবরাহকৃত প্রয়োজনীয় তথ্য ও ট্রাভেল পাস যাচাই-বাছাই শেষে তাদেরকে ভারতে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দেবে এসএসসি উত্তীর্ণদের, আব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, ব্যাখ্যা দিল পুলিশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ৫ কিলোমিটার ম্যারাথনের উদ্যোগ ছাত্রদলের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬