শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু : সন্তানের মুখ দেখা হলো না পলাশের

১৫ আগস্ট ২০২৬, ১১:৫৩ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ১২:০৬ PM
নিহত পলাশ দাশের বাড়ি স্বজনদের আহাজারি

নিহত পলাশ দাশের বাড়ি স্বজনদের আহাজারি © টিডিসি

‎আট মাস আগে ধুমধাম করে নতুন জীবন শুরু করেন পলাশ দাশ ও ভূমিকা রানী দাস। ছোট্ট সংসারে অল্প আয়ে মা, বাবা, বোন, ছোট ভাই ও স্ত্রীকে নিয়ে সুখের কমতি ছিল না। সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা রানী দাস। বেজায় খুশি পরিবারের সবাই। কিন্তু সেই খুশি থমকে গেল শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে বিষক্রিয়া হয়ে ৯ জন নিহত হন। সেই নিহতের সারিতে আছেন পলাশও।

দুর্ঘটনার স্থান থেকে ২০০ গজ দূরে পলাশ দাশের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় বাড়ির আঙিনায় কাঁদছেন পলাশ দাশের বড় বোন রত্নদানী দাস। ঘরের ভেতর কান্না করছেন তার মা ও প্রতিবেশী। তার পাশে বসে আছেন পলাশের অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা রানী দাস। কপালের দিকে চোখ পড়তেই দেখা যায় মুছে দেওয়া হয়েছে ভূমিকার সিঁথির সিঁদুর। নিচের দিকে তাকিয়ে অঝরে কাঁদছেন ভূমিকা রানী দাস।

‎পলাশের বড় বোন রত্নারানী দাশ মাটিতে লুটিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ভাইয়ের সুখের সংসার কী হলো? কে দেখবে আমার ভাইয়ের সংসার? বিয়ে করেছে মাত্র ৮ মাস। তার মধ্যে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। মা হার্টের রোগী। প্রতি সপ্তাহে অনেক টাকার ওষুধ কিনতে হয়। কীভাবে সংসার চলবে?’

আরও পড়ুন: ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শিক্ষার্থী আটক

স্বজনরা জানান, পলাশের সঙ্গে একই ঘটনায় সানি দাস নামের আরও এক প্রতিবেশী যুবক নিহত হয়েছেন। তারা যদিও সনাতন সম্প্রদায়ের লোক, কিন্তু সবার সঙ্গে ছিল ভালো সম্পর্ক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

‎নাম প্রকাশ না করার শর্তে সানি দাসের এক আত্মীয় বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সানি গেটের সামনেই চলে আসে। কিন্তু তাদের বের হতে দেয়নি। ইয়ার্ড কর্তৃপক্ষ জানায় আহতরা সবাই হালকা শরীরে ব্যথা পেয়েছে। পরে জানলাম বিষাক্ত গ্যাসে বিষক্রিয়া হয়ে সবাই আহত হয়েছে। তাৎক্ষণিক তাদের যদি অক্সিজেন দেওয়া যেত, তাহলে সবাই বেঁচে যেত। ইয়ার্ড কর্তৃপক্ষের গাফিলতির কারণে এতগুলো তরতাজা প্রাণ দিতে হলো।’

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬