সীতাকুণ্ডে চলন্ত বাস উল্টে প্রাণ গেল ১ জনের, আহত ৬

দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © টিডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে চলন্ত বাস উল্টে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াছ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)। এ ছাড়া নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬