সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

১৪ আগস্ট ২০২৬, ০৩:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০৩:২৬ PM
আহতদের উদ্ধার কার্যক্রম চলছে।

আহতদের উদ্ধার কার্যক্রম চলছে। © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রামের ভাটিয়ারীর জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষাক্ত গ্যাসে নিহতের সংখ্যা বেড়ে ৮ এ দাঁড়িয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯ টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কয়েকজনের নাম ও পরিচয় জানা গেছে। তারা হলেন— সানি জলদাস, পলাশ জলদাস, খোকন, রানা, আলম এবং দুই সহোদর মনসুর আলী ও নাসির উদ্দিন। তারা সবাই কারখানাটির শ্রমিক। এছাড়া, আরও অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকরা তাদের কাজ করছিলেন। মেশিন দিয়ে গ্যাসের সিলিন্ডার কাটার সময়, গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন তারা।

শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ও আহত অন্তত ১০ শ্রমিক

এরপর আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আরও তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বাকি আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে।

ট্যাগ: মিরসরাই
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950