সীতাকুণ্ডে প্রাইভেটকার-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি

দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি © টিডিসি ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বিপরীতমুখী লেনে উঠে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগার হাট এলাকার বিকেওয়াই জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখে দ্রুতগতিতে চলছিল একটি প্রাইভেটকার। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের বিভাজক অতিক্রম করে বিপরীতমুখী লেনে উঠে যায়। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও কুমিল্লা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং অভিযুক্ত গাড়ি দুইটি থানা হেফাজতে নিয়ে আনা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টানা ৭ দিনের ছুটির সুযোগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি এখন কার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে সেনা পাঠাবে ফ্রান্স
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬