স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যুবককে গণপিটুনি

সাতকানিয়া থানা

সাতকানিয়া থানা © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে পালিয়ে কচুক্ষেতে আশ্রয় নেওয়া তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত লোকমান হোসেন মানিক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়াপাড়ার বশির আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

আহত গৃহবধূ নুসরাত জাহান মনি একই এলাকার জুয়েলারি ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রী। এ ছাড়া তার ৪ বছর বয়সী একটি মেয়ে ও ২ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গৃহবধূ নুসরাত জাহান মনির বাড়ির পাশে অভিযুক্ত লোকমান হোসেন মানিকের বোনের শ্বশুরবাড়ি হওয়ায় তারা পূর্বপরিচিত ছিল। বুধবার সন্ধ্যায় তিনি পার্শ্ববর্তী চাচাশ্বশুরের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার সময় মানিকও তার সঙ্গে বাড়িতে প্রবেশ করেন। এর একপর্যায়ে মানিক কক্ষে গিয়ে তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ দাবি করেন। তিনি অপারগতা প্রকাশ করায় জোরপূর্বক লুটের চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। ওই সময় মানিক ক্ষিপ্ত হয়ে তার বুকে, গলায় ও কানে ছুরিকাঘাত করেন। পরে তিনি করলে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এলে মানিক পেছনের দরজা দিয়ে পালিয়ে এটি কচুক্ষেতে আশ্রয় নেন। এরপর গৃহবধু মনিকে চিকিৎসার জন্য সরাসরি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

আরও জানা জায়, খোঁজাখুঁজির এক পর্যায়ে অভিযুক্ত মানিককে কচুক্ষেত থেকে আটক করে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে এসআই জহির আমিন ও মামুন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করায় পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, আহত গৃহবধূকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে অভিযুক্ত যুবককে উদ্ধার করে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬