চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

এই তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ

এই তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে এক পুরুষ ও দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দিবাগত গভীর রাতে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চেষ্টা করা হলে ৫৮ বিজিবির টহল দলের তৎপরতায় তা প্রতিহত করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা। পরে বিজিবির টহল দল শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এতে ওই তিনজন সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান।

পরবর্তী সময়ে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্তের ৬৮/৫-এস বরাবর গেট খুলে ওই তিনজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।ৎ

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবগত করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬