কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

২৬ জুলাই ২০২৬, ১০:০৩ PM
কুর্মিটোলা হাসপাতাল

কুর্মিটোলা হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাসপাতাল গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬