বাইসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে বৃদ্ধের মৃত্যু

২৬ জুলাই ২০২৬, ০৬:০৪ PM
আবুল হোসেনের মরদেহ ঘিরে স্থানীয়দের ভিড়

আবুল হোসেনের মরদেহ ঘিরে স্থানীয়দের ভিড় © টিডিসি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর এলাকায় গার্ডারওয়াল (নিরাপত্তাবেষ্টনী) না থাকায় একটি ব্রিজ থেকে বাইসাইকেলসহ নিচে পড়ে আবুল হোসেন (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভবনগর এলাকার ভাওনের খালের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল হোসেন উপজেলার স্বরূপপুর পশ্চিমপাড়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে।

স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, আবুল হোসেনের মাছ ধরার প্রতি বিশেষ আগ্রহ ছিল। প্রতিদিনের মতো রবিবার সকাল ১০টার দিকে তিনি ভবনগর বাজারে চা পান করে বাইসাইকেলে করে বিলের উদ্দেশ্যে রওনা হন। পথে ভাওনের খালের ব্রিজে ওঠার সময় গার্ডারওয়াল না থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ নিচে পড়ে যান। নিচে থাকা মাছ ধরার বাঁশের বেড়ার ওপর সজোরে আঘাত পেয়ে মাথায় গুরুতর জখম হন। ঘটনাস্থলেই পানির মধ্যে তার মৃত্যু হয়।

দুপুরের দিকে পথচারীরা ব্রিজের নিচে মরদেহ ও বাইসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে অথবা খালের পানিতে মাছের উপস্থিতি দেখতে যাওয়ার পথে অসাবধানতাবশত তিনি ব্রিজ থেকে নিচে পড়ে যান। নিচে থাকা বাঁশের বেড়ার সঙ্গে প্রচণ্ড আঘাত লেগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬