এক রাতে কৃষকের ৩ গরু চুরি

প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই এক রাতে কৃষকের ৩ টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরিয়ত পাড়া এলাকার কৃষক মো. নুরুল মোস্তফার গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়। 

গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। এই ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী কৃষক নুরুল মোস্তফা। চুরির খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কৃষক নুরুল মোস্তফা জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরুর খাদ্য দিয়ে তালা দিয়ে ঘরে চলে যাই। ফজর নামজ পড়তে উঠে গোয়াল ঘরের দিকে গিয়ে দেখি দরজা খোলা গরু নেই। পরে আশপাশের অন্যদের খবর দিলে তারা এগিয়ে আসে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও গরুগুলো পাওয়া যায়নি। গোয়াল ঘরে ছিলো দুটি গাভী ও একটি ষাঁড় ছিলো। গরুগুলো আমার একমাত্র সম্ভল ছিলো। কিন্তু চোরের দল আমার সব শেষ করে দিলো। বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ টাকা। স্থানীয়দের সহযোগিতায় আমার গরুগুলো চুরি হয়েছে।

এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মঘাদিয়ায় গরু চুরির খবর পেয়ে তাৎক্ষনাত পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষক নুরুল মোস্তফা থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬