লোকনাথ বাবার ভক্ত সেজে প্রতারণা, স্বর্ণসহ আটক যুবক

২৪ জুলাই ২০২৬, ০৮:৩০ AM
লোকনাথ বাবার ভক্ত সেজে প্রতারণা, স্বর্ণসহ আটক যুবক

লোকনাথ বাবার ভক্ত সেজে প্রতারণা, স্বর্ণসহ আটক যুবক © সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী লোকনাথ বাবার ভক্ত পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত দুইটার নগরের হাজারী গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সরোয়ার সরদার (৪২)। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় থাকেন।

পুলিশ জানায়, সরোয়ারের কাছ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি সীতাহার, পাথরযুক্ত একটি স্বর্ণের লকেট ও গলানো স্বর্ণসহ মোট ১ ভরি ৯ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে দুটি স্মার্টফোন ও ১৪ হাজার টাকা জব্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১১টার দিকে সরোয়ার নগরের খুলশী এলাকার অজিত ঘোষের বাসায় যান। সেখানে তিনি নিজেকে নারায়ণগঞ্জের বারদী মন্দিরের লোকনাথ বাবার ভক্ত হিসেবে পরিচয় দেন। এরপর ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বাসার সদস্যদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তিনি পরিবারের সদস্যদের ১১ টাকা, ২১ টাকা ও তিন মুঠো চাল আনতে বলেন। এ সুযোগে কৌশলে পরিবারের সদস্যদের বিভ্রান্ত করে বাসা থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে চার হাজার টাকা নিয়ে চলে যান।

ঘটনার পর পরিবারের সদস্য অভিজিৎ ঘোষ খুলশী থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ নগরের বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে। পরে হাজারী গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সরোয়ার সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১ ভরি ৯ আনা স্বর্ণ, নগদ টাকা ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9