মানিকগঞ্জের হরিরামপুর

নৌপথে চাঁদাবাজি-ডাকাতিসহ হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

২৫ জুলাই ২০২৬, ০৬:১৫ PM
বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন

বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন © টিডিসি

মানিকগঞ্জের হরিরামপুরে যমুনা ও পদ্মা নদীসহ দেশের বিভিন্ন নৌপথে চাঁদাবাজি, অতিরিক্ত টোল-ট্যাক্স আদায় এবং নৌযান মালিক-শ্রমিকদের হয়রানির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ধুলশুরা এলাকার পদ্মার তীরবর্তী স্থানে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

বাল্কহেড ব্যবসায়ী সুরুজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজী।

এ সময় শতাধিক বাল্কহেড ও ড্রেজার মালিক, শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। সমাবেশের আগে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাহাজ শ্রমিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, যমুনা ও পদ্মা নদীসহ বিভিন্ন নৌপথে বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও মুরিং চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা নৌযান মালিক ও শ্রমিকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে বলে তারা দাবি করেন।

তাদের আরও অভিযোগ, বিভিন্ন সময় নৌযানের সনদপত্র যাচাইয়ের অজুহাতে নৌ প্রশাসনের পক্ষ থেকে বাল্কহেড ও ড্রেজার মালিক-শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং অযৌক্তিকভাবে হয়রানি করা হচ্ছে। এতে নৌপরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের জীবিকা হুমকির মুখে পড়ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অতিরিক্ত টোল-ট্যাক্স আদায়, নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধ এবং নৌযান মালিক-শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান। অন্যথায় সারাদেশে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু, করবেন যে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সকালের মধ্যে ১২ অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬