পাহাড় কেটে মাটি উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা

১৮ জুলাই ২০২৬, ০৮:০২ AM , আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৮:০৮ AM
পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে জরিমানা © টিডিসি ছবি

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকালে শহরের উত্তর সবুজবাগ এলাকায় এ জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন। অভিযানে উত্তর সবুজবাগ এলাকার বাসিন্দা মো. শাহজাহানকে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের সময় আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই অবৈধভাবে পাহাড় কাটা বা মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ের ভারসাম্য রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬