পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু

০২ জুলাই ২০২৬, ০৭:৩৬ AM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৭:৩৭ AM
মো. সাকিব ইসলাম

মো. সাকিব ইসলাম © সংগৃহীত

নীলফামারীর ডিমলায় সেচপাম্প দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাকিব ইসলাম (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকার সাভার সরকারি কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া (বড় জুম্মাপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব ওই এলাকার শিক্ষক মো. আজিজুল ইসলামের তৃতীয় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি ছোট পুকুরে মাছ ধরার জন্য পানি সেচের প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব। এজন্য পাশের বাড়ি থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে সংযোগ এনে একটি মোটর পাম্প স্থাপন করা হয়। মোটর চালু করে পানি উত্তোলনের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন সাকিব। এতে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ডিমলা থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গতকাল রাতে জানাজা শেষে নিজ বাসভবন প্রাঙ্গণে সাকিবের দাফন সম্পন্ন হয়েছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9