যশোরে তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

২০ জুন ২০২৬, ০৮:৪৭ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ১১:১৯ AM
বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বিনামূল্যে চক্ষু চিকিৎসা © টিডিসি ফটো

যশোরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় দু’টি চক্ষু ক্যাম্পে তিন শতাধিক দরিদ্র বৃদ্ধ মায়েদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার  (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে দ্বিতীয় চক্ষু ক্যাম্পটির আয়োজন করে আমেরিকার সাহায্য সংস্থা ইকো।

এর আগে গত ১২ জুন আরেকটি চক্ষু ক্যাম্প করা হয়। দুটি ক্যাম্পে মোট ৩ শতাধিক রোগীর চিকিৎসা ও এর মধ্যে ৩৫ জনকে ছানি অপারেশন করে লেন্স লাগানোর উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ক্যাম্প উদ্বোধনকালে তিনি বলেন, বিএনপি সরকার পিছিয়ে পড়া, হতদরিদ্র মানুষের কল্যাণে নানামুখি কল্যাণকর উদ্যোগ নিয়েছে। ধনী গরিব সবাইকে সাথে সাথে বৈষম্যহীন একটা দেশ বিনির্মাণে কাজ করছে সরকার। সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশিপাশি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসতে হবে। ইকো সবসময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও তারা যেন এ ধরণের মানব কল্যাণকর কাজ অব্যাহত রাখে সেই অনুরোধ করছি।

ইকোর চক্ষু ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও পিপি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর। সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদেরের সঞ্চলনায় এসময় আরও উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সভাপতি শামসুর নাহার পান্না, যশোর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান মুকুল প্রমুখ। চিকিৎসা দিয়েছেন বাংলাদেশ চক্ষু বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক যশোরের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান।

আয়োজকরা জানান, ইকোর উদ্যোগ ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ক্যাম্পে শহরের হতদরিদ্র বৃদ্ধা মায়েদের বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এদিনের ক্যাম্পে দেড় শতাধিক নারী ও পুরুষের চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। গত ১২ জুন আরেকটি চক্ষু ক্যাম্প করা হয়। দুটি ক্যাম্পে মোট ৩ শতাধিক রোগীর চিকিৎসা ও এর মধ্যে ৩৫ জনকে ছানি অপারেশন করে লেন্স লাগানোর উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের আরও জানান, ইকো সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জনগোষ্ঠির জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য- সেবা, খাদ্য, কর্মসংস্থান উপযোগী দক্ষতা মূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহযোগিতা, সম্বলহীনদের জন্য আবাসন সুবিধা প্রদান করছে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬