গাজীপুরে পোশাক কারখানায় আগুন

১৩ জুন ২০২৬, ০৩:০৫ PM
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে © সংগৃহীত

গাজীপুরে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামে পোশাক তৈরির কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানায় কাজ চলছিল। এ সময় কারখানার একটি ফ্লোর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এসময় শ্রমিকরা চিৎকার করলে কারখানার নিরাপত্তা কর্মীরা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে, গাজীপুর, জয়দেবপুর, ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট গিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। কারণ জানতে আমাদের টিম কাজ করছে। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬