গাজীপুরের ঘটনায় সাম্প্রদায়িকতার সংশ্লিষ্টতা নেই: পুলিশ

১৮ অক্টোবর ২০২৫, ০২:৪১ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

সম্প্রতি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‌‌‌‌হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ শিরোনামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে ঘটনাটির সাথে কোন ধরনের সাম্প্রদায়িকতার সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেইজে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কালিয়াকৈরের আমিনুল ইসলামের ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে স্থানীয় যুবক জয় কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি এর আগেও দুবার জয় কুমারের সঙ্গে পালিয়ে গিয়ে পরবর্তীতে স্বেচ্ছায় বাড়িতে ফিরে আসে।

সর্বশেষ গত ২০ আগস্ট মেয়েটি আবারও জয় কুমারের সঙ্গে পালিয়ে যায় এবং দুইদিন পর স্বেচ্ছায় নিজ বাড়িতে ফিরে আসে। এ ঘটনায় মেয়েটির মা মোছা: শিউলি বেগম গত ১৫ অক্টোবর কালিয়াকৈর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ জয় কুমার দাস ও তার সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে ঘটনাটি সাথে কোন ধরনের সাম্প্রদায়িকতার সংশ্লিষ্টতা নেই।

রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬