এক মাসেই ধসে পড়লো সেতু-সংলগ্ন সড়ক, আতঙ্কে এলাকাবাসী

০৫ মে ২০২৬, ০৮:০৩ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ০৮:০৮ PM
ধসে যাওয়া সেতু সংলগ্ন সড়ক

ধসে যাওয়া সেতু সংলগ্ন সড়ক © টিডিসি ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই একটি সেতু-সংলগ্ন সড়কের অংশ ধসে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার (৪ মে) দিবাগত রাতের কোনো এক সময় এ ধসের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার টাকারও বেশি। কাজটি বাস্তবায়ন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে সেতুটি উদ্বোধন করা হয়।

এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ের মধ্যেই সড়ক ধসে পড়েছে। হঠাৎ এ ধরনের অবস্থা তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে জানান তারা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

তারা দ্রুত সড়কটি মেরামত, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “সড়কের যে অংশটি ধসে পড়েছে, সেটি আমরা দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কাজের কিছু অংশ এখনও চলমান রয়েছে। কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে দ্রুত মেরামত করা হবে।”

অন্যদিকে উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, “সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে। কাজের মেয়াদ এখনও শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে পুনরায় চলাচল স্বাভাবিক করা হবে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬