নিখোঁঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

২৯ মে ২০২৬, ০৫:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর ফারাবি হোসেন (৩) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৯ মে) সকালে নয়ারহাট এলাকার একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ফারাবি কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকার লক্ষিসী বাড়ীর বাসিন্দা মো. ফিরোজের ছেলে।

পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকালে ঘর থেকে ফারাবি হোসেন নিখোঁজ হয়। এরপর থেকে অনেক জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে।

শিশুর পিতা ফিরোজ বলেন, বৃহস্পতিবার বিকালে ঘর থেকে ফারাবি নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন খবর দিলে তার মরদেহ খাল থেকে উদ্ধার করেছি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কে মারলো, কিভাবে মৃত্যু হলো কিছুই বুঝতে পারছিনা।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগ: লাশ
ভিসি ইস্যুতে কালকে প্রতিবাদ সমাবেশের ডাক সেন্ট্রাল ইউনিভার্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুরোনো স্মৃতি টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে খাল থেকে বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য অপসারণ শুরু করে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১৯তম বিজেএসের প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬