চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

১৯ মে ২০২৬, ০৮:৪৯ PM
ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম

ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম © সংগৃহীত

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ওই কার্যালয় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নরেন ধর ভারতীয় নাগরিক। তিনি চট্টগ্রামের সহকারী হাইকমিশনের সহকারী সিকিউরিটি (প্রটোকল) হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ (মিডিয়া ও জনসংযোগ) খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬