যৌতুকে হার মানল প্রেমের বিয়ে, চলেই গেলেন আয়শা

২৭ মে ২০২৬, ০৬:৩৪ PM , আপডেট: ২৭ মে ২০২৬, ০৬:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ২নং পুলেরছড়া গর্জনিয়া পাহাড় এলাকায় পারিবারিক কলহ, যৌতুকের চাপ ও স্বামীর নির্যাতনের জেরে আয়েশা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 (২৭ মে) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ২নং পুলেরছড়া পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর মামুনের সঙ্গে আয়েশা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ লেগে থাকতো। অভিযোগ রয়েছে, স্বামী মামুন একাধিকবার আয়েশাকে মারধর করতেন এবং বিভিন্ন সময় যৌতুক দাবি করতেন।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বিচারও অনুষ্ঠিত হয়েছিল। তবে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় পারিবারিক অশান্তি আরও বেড়ে যায়। পরে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আয়েশ আক্তার আত্মহত্যা করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।

আয়েশ আক্তার ও তাঁর স্বামী মামুন ঈদগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। সেখান থেকে মরদেহ চকরিয়ায় নিয়ে আসা হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে চকরিয়া থানার এসআই তাফসির জানান, ঘটনাস্থলে এসে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬