পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ কোটি ৩২ লাখ টাকার টোল আদায়

২৭ মে ২০২৬, ০২:১৯ PM
পদ্মা সেতুতে গাড়ির চাপ

পদ্মা সেতুতে গাড়ির চাপ © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পদ্মা সেতুতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। গত ২৪ ঘণ্টায় এই সেতুতে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে, যা এক দিনে টোল আদায়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।  

বুধবার (২৭ মে) সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দিন মঙ্গলবারও সেতুটিতে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছিল।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি গাড়ি পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ৩০ হাজার ৯৪টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।  

অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে এবং ওই প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে সামনে রেখে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপারের মাধ্যমে রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9