কালবৈশাখীর তাণ্ডব, মনপুরায় লণ্ডভণ্ড বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান

২৭ মে ২০২৬, ১২:৩৬ AM
কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড © টিডিসি ফটো

ভোলার মনপুরা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে একাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। ঝড়ে দোকানঘরের টিনের চাল উড়ে যাওয়া, মালামাল নষ্ট হওয়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতিতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মিনিটের তীব্র ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী এনায়েত ও আব্দুর রহমান। তাদের দু’জনেরই প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া ব্যবসায়ী সোহেল ও রাশেদের দোকানের মালামাল নষ্ট হয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দোকানে তোলা বিপুল পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এনায়েত বলেন, মাত্র কয়েক মিনিটের ঝড়ে আমার পুরো ব্যবসাপ্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। এত বড় ক্ষতি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানান।

আরেক ব্যবসায়ী সোহেল বলেন, হঠাৎ করেই প্রচণ্ড ঝড় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দোকানের টিনের চাল উড়ে যায়। অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। জীবনে এমন ক্ষতি আগে দেখিনি।

স্থানীয় বাসিন্দা সালাম মাঝি জানান, ঝড় শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ে তার ঘরের এক পাশ ভেঙে গেছে। পরিবার নিয়ে বর্তমানে মানবেতর অবস্থায় দিন কাটছে বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি, কালবৈশাখীর এ তাণ্ডবে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা সরকারের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু মুসা বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬