লঞ্চেই ফুটফুটে সন্তান প্রসব মায়ের, মা-নবজাতকের সুরক্ষায় এগিয়ে এলো কোস্ট গার্ড

১৪ মে ২০২৬, ০৭:৩৩ PM
মা ও নবজাতককে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কোস্ট গার্ড সদস্যরা

মা ও নবজাতককে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কোস্ট গার্ড সদস্যরা © সংগৃহীত

চাঁদপুরের মোহনপুর এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা ও নবজাতককে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলা থেকে ‘এমভি আসা যাওয়া-২’ নামক যাত্রীবাহী লঞ্চে করে এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। 

একপর্যায়ে লঞ্চেই তিনি ফুটফুটে এক সন্তানের জন্ম দেন। এ সময় প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

আরও পড়ুন: ঈদে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাদের মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬